ময়মনসিংহের ত্রিশালে আহমদাবাদ ও আওলিয়ার নগরের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের ছাদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ জনের প্রাণহানি হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থার ওসি মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়মনসিংহগামী কমিউিটার ট্রেনের ছাদে উঠে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। ট্রেনটি আহমদাবাদ ও আওলিয়ার নগরে পৌঁছলে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে বেশ কয়েকজন জড়িয়ে পড়েন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে ২জন মারা যান। এ ঘটনায় ২ জন আহত হন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে থানা ওসি আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তন্দন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।