আড়াইহাজারে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমা আশরাফী জানান, বুধবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য প্রার্থী মো. জিয়াউর রহমান (পাখা) প্রতীক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সাধারণ জনগণের রাস্তা অবরোধের মাধ্যমে মিছিল ও শোডাউন করে। এ সময় ভ্রাম্যমান আদালত সদস্য প্রার্থী মো. জিয়াউর রহমানকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ বিধি লংঘন করবেনা বলে মুচলেকা আদায় করে।