ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

আজ বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে  যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
 
সালানা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার ভোরে গাজীপুর শহরের কড্ডাবাজার এলাকায় একটি ১০ চাকার লরি মহাসড়কের ওপর বিকল হয়ে যায়। ওই সময় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
 
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বিকল হওয়া লরিটি রেকার দিয়ে সরানো হচ্ছে।