পাহাড়ের দুটি বাঙালি সংগঠনের ডাকে পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা ও পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন স্থাপনে বৈষম্যের প্রতিবাদসহ আট দফা দাবিতে এ হরতাল পালন করছে। এতে করে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এখনো জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
শহরের স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।