গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মালেক স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।  কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কারখানার ব্লুরুমের একটি টিউব লাইটের বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে তুলা ও মেশিন পত্র পুড়ে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।