‘গরুর মাংস ৪২০, খাসির ৫৭০’

পবিত্র রমজান মাসে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
 
রমজান মাসে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসির মাংস ৫৭০ ও মহিষের মাংস ৪০০ টাকা দরে বিক্রি করা হবে।
 
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ দাম নির্ধারণ করে দেয়া হয়।