মধুখালীতে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

আজ বৃহস্পতিবার দুপুরে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর থেকে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। 
 
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মানিক শেখের ছেলে রতন (১৩) বুধবার দুপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর ফিরে না আশায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ নিতে থাকে। আজ উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামের নির্বাস দাসের মরিচ ক্ষেতে চালক রতনের  লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মধুখালী থানায় খবর দেয়। পরে পুলিশ গলাকাট লাশ উদ্ধার করে মধুখালী থানায় নিয়ে আসে।
 
মধুখালী থানার এস আই আব্দুর রব জনান, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মেগচামী ইউনিয়নের যাদবপুর মাঠের নির্বাস দাসের মরিচের ক্ষেত থেকে রতনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।