সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। নিহত লুবনা খাতুন (৩০) রাজশাহীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মাসুদ রানার স্ত্রী।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এনায়েতপুর উপজেলার খুকনী এলাকায় এ ঘটনা ঘঠে।
জানা গেছে, নয় বছর আগে মাসুদের সঙ্গে লুবনা বিয়ে হয়। প্রথমে মাসুদের পরিবার মেনে না নিলেও পরবর্তীতে তা মেনে নেয়। বর্তমানে তাদের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তবে গত কয়েক বছর ধরে দুইজনের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বাথরুমের ভিতরে শরীরে কেরোসিন ঢেলে লুবনা আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।