পীরগঞ্জে বাসচাপায় নিহত ১

বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদফতর সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন খাঁন (৬৫) বাসচাপায় নিহত হয়েছেন।তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের (সাবেক ইউপি চেয়ারম্যান) মরহুম আইজার রহমান খাঁন ওরফে ধনমামুন খাঁনের ছেলে।
 
বুধবার সন্ধ্যার রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন রংপুর-ঢাকা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওই মহাসড়ক পার হচ্ছিলেন মো. জাহাঙ্গীর। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস জাহাঙ্গীর হোসেনকে চাপা দেয়।এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।