কেক, কুকিজ, বিস্কুট, ডেজার্ট, স্পাইসি, মিষ্টান্নসহ বিভিন্ন বেকারি পণ্য বিক্রির জন্য রাজধানীর রূপনগরে টেস্টি ট্রিট এর একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার এই আউটলেট উদ্বোধন করা হয়।
বঙ্গ বেকারস লিমিটেডের হেড অফ মার্কেটিং জাকারিয়া জুলফিকার বলেন, সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, টেস্টি ট্রিট ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। টেস্টি ট্রিট জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে বলেও তিনি জানান।
প্রাণ-আরএফএল গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) এ.কে.এম. জুনায়েদ, বঙ্গ বেকারস লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম রাশেদ, টেস্টি ট্রিটের ব্র্যান্ড ম্যানেজার মো. মাহবুব হোসেন সজীব ও হেড অফ সেলস আশীশ ব্যানার্জীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
আউটলেটটিতে জন্মদিনসহ বিভিন্ন উৎসব বা বিশেষ দিন উদযাপনের কেক অথবা ডটকমের মাধ্যমে অর্ডার নেওয়া হয়। এছাড়া রাজধানীর মিরপুর-২, মোহাম্মদপুর, ফার্মগেট, গ্রীন রোড, লালবাগ, বাসাবো বৌদ্ধ মন্দির, ওয়ারি, কমলাপুর, বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জতে রয়েছে টেস্টি ট্রিটের আউটলেট।