ইত্তেফাক আনন্দ সভার জাতীয় সম্মেলন

ব্যপক উত্সাহ উদ্দীপনা আর বিপুল সংখ্যক শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কুইক ট্যালেন্ট ওয়ার্ক ইত্তেফাক আনন্দ সভার প্রথম জাতীয় সম্মেলন।
বৃহস্পতিবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ কবি কাজী রোজী।
 
মতিঝিল সরাকরি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত।
 
অনুষ্ঠানের প্রথমপর্বে ছিলো আলোচনা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রেস্ট প্রদান,   দ্বিতীয়পর্বে কুইক ট্যালেন্ট ওয়ার্ক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
IMG0