দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি সড়কের দুইটিলা নামক সেগুন বাগান থেকে বৃহস্পাতবার সকালে খাগড়াছড়ি শহরের কম্পিউটার ব্যবসায়ী ও জননী কম্পিউটারের স্বত্তাধিকারী তোফাজ্জল হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার ভোরে ব্যবসায়ীক লেন দেন সেরে বাঘাইছড়ি মারিশ্যা বাজার থেকে মোটরসাইকেলে চালিয়ে খাগড়াছড়ি শহরে আসছিল। এ সময় বাঘাইছড়ি উপজেলার দুইটিলা এলাকার সেগুন বাগান এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। তার মাথার পেছনে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।