জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এল এল বি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে অনলাইনে আবেদনের সময় ২৩ জুন রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।