ঢাকায় অনুষ্ঠিতব্য সুইডিশ ব্যান্ড ইলুভিয়েটির কনসার্ট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একথা জানান ইলুভিয়েটি ব্যান্ডের সদস্যরা। এসময় তারা ‘ধন্যবাদ বাংলাদেশ’ লিখে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে তারা বলেন, বাংলাদেশে এসে তারা অভিভূত। বাংলাদেশের মানুষকে তার খুবেই ভালোবেসে ফেলেছেন। কিন্তু কিছু কূটনৈতিক জটিলতায় এই কনসার্ট করা সম্ভব হচ্ছে না।
খু্ব শিগগিরই তারা কনসার্ট করার আশাবাদ ব্যক্ত করেন।