অরিজিতের সঙ্গে দেখা করবেন না সালমান

সালমানের কাছে ক্ষমা চেয়ে তাঁকে খোলা চিঠি দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। তবে শত অনুরোধ সত্ত্বেও তাঁর সঙ্গে দেখা করতে বা কথা বলতে কোনও মতেই রাজি নন সালমান।
 
আগামী ৬ জুলাই মুক্তি পেতে চলেছে সালমান অভিনীত ‘সুলতান’। এই ছবিতে একটি গান গেয়েছেন অরিজিৎ। সুলতান থেকে সেই গানটি বাদ না দেওয়ার জন্য সালমানের কাছে আবেদন জানান অরিজিৎ। সুলতান থেকে অরিজিতের গাওয়া গানটি বাদ দিচ্ছেন না সালমান। ছবি থেকে গানটি বাদ না দিলেও অরিজিতের শত অনুরোধ সত্ত্বেও তাঁর সঙ্গে দেখা করতে বা কথা বলতে কোনও মতেই রাজি নন তিনি। 
 
জানা গেছে কোনো একটি অনুষ্ঠানে অরিজিতের ব্যবহারে অপমানিত বোধ করেন সালমান। তার পর থেকেই নাকি অরিজিতের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন তিনি। খোলা চিঠিতে অরিজিৎ ক্ষমা চাওয়াতে সুলতান থেকে তাঁর গানটি বাদ না দিলেও তাঁর উপর রাগ এখনও কমেনি সালমানের। আনন্দবাজার।