ময়মনসিংহে আগুনে একজনের মৃত্যু

 
ময়মনসিংহে বাগমারায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আবু মোখলেছুর রহমান (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (এডি) মো. সহিদুর রহমান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় মোখলেছুর রহমান ঘরে একা ছিলেন।