ডিপিএলে সাকিবকে পাচ্ছে আবাহনী

আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হারে সাকিব আল হাসানের আইপিএল মিশন শেষ। ফলে ফিরে আসতে হয়েছে ঢাকায়। এ সুযোগে ঢাকা আবাহনীর হয়ে খেলতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
 
স্বাভাবিকভাবেই তাকে পেয়ে খুশি আবাহনীও। নবম রাউন্ডের শুরুতেই এ অলরাউন্ডারকে দলে পাচ্ছে আবাহনী লিমিটেড।
 
শনিবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর জার্সি গায়ে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে নামবেন এ ক্রিকেটার। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন শনিবারের ম্যাচে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
 
২০০৮ সালে আবাহনীর হয়ে খেলার স্মৃতি আছে সাকিবের। এবার প্লেয়ার্স ড্রাফটে আইকন ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে সাকিবকে ডেকে নেয়  আবাহনী।