কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব শিগগিরই সন্তানের বাবা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের মুখ দর্শনে এখন অপেক্ষার প্রহর গুনছেন মন্ত্রী ও তার স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।
জানা গেছে, রেলমন্ত্রীর সন্তান সম্ভাবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি সপ্তাহের যে কোনো দিন রেলমন্ত্রীর জন্য বহু কাঙ্ক্ষিত এ সুখবর আসতে পেতে পারে বলে রেলমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু রাজনীতির পেছনে ছুটে চলা রেলপথ মন্ত্রী তাঁর জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করে বিগত ২০১৪ সালের ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন। তাঁর ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করে। আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯ তম জন্মদিনে তাঁর পরিবারে আরো এক নতুন অতিথির আগমনের মধ্য দিয়ে এ দিনটি আরও আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর নেতা-কর্মী, ভক্ত ও সমর্থকরা।