শুক্রবার দুপুরে বজ্রপাতে সাতক্ষিরার আশাশুনি উপজেলার মাদিয়া বিলে মনোরঞ্জন গাইন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। তিনি মাদিয়া গ্রামের লক্ষণ গাইনের পুত্র।
মৃত মনোরঞ্জন গাইনের বাবা লক্ষণ গাইন জানান, তার ছেলে মাদিয়া বিলে গরুকে ঘাস খাওয়াতে সকালে রেখে এসেছিলেন। তিনি দুপুরে আবার গরু বাড়িতে আনার জন্য বিলে গিয়েছিলেন। কিন্তু আকস্মিকভাবে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয় এবং বজ্রপাতে তিনি মারা যান। আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান মুন্সী ঘটনা নিশ্চিত করেছেন।