জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশসেরা দুই কলেজ

দেশের ৮৫৭টি অনার্স কলেজের মধ্যে র্যাংকিংয়ে সর্বসেরাসহ মোট ৮৯টি কলেজকে সেরা কলেজ হিসেবে সম্মাননা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সরকারি কলেজের মধ্যে সেরা কলেজের সম্মাননা পেয়েছে রাজশাহী কলেজ। বেসরকারি কলেজের মধ্যে প্রথম হয়েছে ঢাকা কমার্স কলেজ। মহিলা কলেজগুলোর মধ্যে প্রথম হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ। ২ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নিকট থেকে সেরা কলেজের পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধানরা।

রাজশাহী কলেজ

১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও ২০১০-১১ শিক্ষা বর্ষ

থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে

বাংলাদেশ-এর উচ্চতর শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর অন্যতম। দুবলাহাটির রাজা রায় বাহাদুর হরলাল রায়-এর আর্থিক সহায়তায় রাজশাহী শহরে ১৮৭৩ সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। রাজা হরনাথ রায় কলেজ প্রতিষ্ঠার জন্য যে জমি দান করেন সে সম্পত্তি থেকে বার্ষিক আয় ছিল পাঁচ হাজার টাকা। এই কলেজ প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যে পূর্ব বঙ্গ, উত্তর বঙ্গ, বিহার, আসাম ও পূর্ণিয়ার অধিবাসীদের জন্য উচ্চ শিক্ষার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এই কলেজকে ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ মনে করা হয়। অবিভক্ত বাংলার এই অঞ্চলে রাজশাহী কলেজ ছিল প্রথম প্রতিষ্ঠান যেখানে মাস্টার ডিগ্রি পর্যন্ত পঠিত হয়। এছাড়াও ২২টি বিষয়ে তিন বছরের স্নাতক এবং ২০টি বিষয়ে চার বছর স্নাতক সম্মান ডিগ্রি কোর্স পড়ানো হয়। বর্তমানের এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষা বর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজশাহী কলেজ সংলগ্ন রাজশাহী কলেজিয়েট স্কুল এবং খুব কাছাকাছি বিখ্যাত বরেন্দ্র জাদুঘর। বর্তমানে শিক্ষার্থী ২৬ হাজার। শিক্ষক ২৪১ জন। অনুষদ ৪টি। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান।

কমার্স কলেজ

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজ

স্ব-অর্থায়নে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রথম ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত কলেজ

ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর কলেজ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজ স্ব-অর্থায়নে পরিচালিত, রাজনীতি ও ধূমপানমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রথম ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত  কলেজ। শুধু ঢাকা শিক্ষা বোর্ডই নয়, সারাদেশের মধ্যে এটি একটি বিখ্যাত কলেজ। কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকী হলেন টিউলিপ সিদ্দিকীর পিতা। টিউলিপ একজন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ ও ব্রিটিশ সংসদ সদস্য। শিক্ষকের সংখ্যা ১৪০। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৭-এ ঢাকা কমার্স কলেজ জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে। তাছাড়া ঢাকা অঞ্চলের সেরা ১০টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে ঢাকা কমার্স কলেজ ১ম স্থান অর্জন করেছে। ঢাকা কমার্স কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক-মডেল কলেজ প্রকল্পের ৫টি কলেজের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং ২০১৫ ও ২০১৬ সালেও ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি লাভ করেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম।