নোয়াখালীতে ব্যালট ছিনতাই, এক কেন্দ্রে ভোট স্থগিত

নোয়াখালীতে ভোট শুরুর আগেই ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেনবাগ উপজেলার কালারায় চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
 
নির্বাচন কর্মকর্তারা বলেন, ভোট শুরুর আধঘণ্টা আগে কয়েকজন যুবক কেন্দ্রের সাতশ ব্যালট ছিনিয়ে নিয়ে গেছে। তাই এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা তিনি নিশ্চিত করতে পারেননি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
 
পঞ্চম ধাপে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।