৫ম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮ টায় ভোট শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য ৩২৬ জন, সংরক্ষিত সদস্য ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ ইউনিয়ন গুলোতে ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬৫১।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।