পরির দেশ

হাত বাড়ালো পরির দেশ

লাল টুকটুক জরির দেশ

পরি নাচে দলবেঁধে

ছোট্ট পায়ে মল বেঁধে।

 

উড়ছে পরি মেঘের দেশ

হালকা বায়ু বেগের রেশ

আনলো মুঠোয় তারাদের

চাঁদের হলুদ চারাদের।

 

দিন বানালো রাত্রিকে

মিস বানালো ছাত্রীকে

দেয়াল জুড়ে ফুল আঁকে

টাক মাথায়ও চুল থাকে।

 

এই বুঝিরে পরির দেশ

মন জুড়ালো জরির কেশ।