ভোট শুরুর আগেই বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

 
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নির্বাচন বর্জন করেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বিএনপির প্রার্থী হযরত আলী| শনিবার সকাল সাতটার দিকে স্থানীয় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে তিনি এই তথ্য জানান।
 
এর আগে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। আজ বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় সেখানকার একমাত্র প্রার্থী আওয়ামী লীগের নিলুফা ইয়াসমিন।
 
নানা অভিযোগের কথা জানিয়ে হযরত আলী বলেন, এই প্রহসনের নির্বাচনে থাকা না থাকা সমান। তাই ভোট শুরুর আগেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
 
এদিকে নিলুফা ইয়াসমিন বলেছেন, পরাজয় নিশ্চিত ভেবে ভোট গ্রহণের আগে আগে হযরত আলী এই সিদ্ধান্ত নিয়েছেন।