গোবিন্দগঞ্জে সংঘর্ষ, দুটি কেন্দ্রে ভোট স্থগিত

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহন ইউনিয়ন ও শালমারা ইউনিয়নে একটি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
কামারদহন ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলার নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম সকাল সাড়ে ১০ টার দিকে ঐ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম রতনের কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রের ব্যালট ছিনতাই করে জোড় পূর্বক নৌকা মার্কায় সিল মারার চেষ্টা করলে ভোট গ্রহণ সাময়িকভাবে বাতিল করা হয়।
 
অপরদিকে একই উপজেলার শালমারা ইউনিয়নে জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রাথী শাহানা আক্তার সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বকুলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। অতঃপর, বেশ কিছু সময় ভোট স্থগিত থাকার পর ফেরদৌস আলম কেন্দ্রটির ভোট গ্রহণ সম্পূর্ন স্থাগিত ঘোষণা করেন।