জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতওয়া ইউনিয়নের শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষকালে কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুন্নাহারের সমর্থকরা ব্যালট পেপারে সিল মারলে আওয়ামী লীগের আরেক প্রার্থী কোহিনুর বেগমের সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে কয়েকজন ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের ছিনিয়ে নিয়ে যায়।
প্রিসাইডিং কর্মকর্তা শাহেদ আলী বলেন, ভোটের কোনো সরঞ্জাম কেন্দ্রে নেই। তাই এখন ভোট গ্রহণ সম্ভব নয়।