জিকা সমস্যার কারণে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য অলিম্পিক অন্যত্র করার আবেদন প্রত্যাখ্যান করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। তারা জানায়, ব্রাজিলে অলিম্পিক হলে শিশুর জন্মক্ষেত্রে মারাত্মক হুমকি হিসাবে পরিচিত জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে 'উল্লেখযোগ্য পরিবর্তন হবে না'।
বিবিসি তার প্রতিবেদনে জানায়, বিভিন্ন দেশ থেকে ১০০ জন শীর্ষ বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো খোলা চিঠিতে জানায়, ভাইরাসের নতুন বিষয় সম্পর্কে আবিষ্কার হওয়ার পরও সেখানে অলিম্পিকের মত একটি আসর আয়োজন করতে দেয়া 'অনৈতিক'।
এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, রিও থেকে অলিম্পিক অন্যত্র নেয়ার বা পিছিয়ে দেয়ার কোন পরিকল্পনা তাদের নেই।
উল্লেখ্য, এক বছর আগে ব্রাজিলে মারাত্মকভাবে ছড়িয়ে পরে জিকা ভাইরাস। কিন্তু বর্তমানে বিশ্বে ৬০টি দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ফলে অলিম্পিক গেমসের মাধ্যমে এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পরার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আন্তর্জাতিক ১৫০ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী এই বিষয়টি সম্পর্কে অলিম্পিক কমিটিকে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। বিবিসি।