বিপাশার বিয়ে নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম

 
বলিউড অভিনেত্রী বিপাশা বাসু ও জন আব্রাহামের প্রেমের বিষয়টি আর কারো অজানা নয়। আবার তাদের সম্পর্কে ভাঙনটিও জানেন সবাই। সম্পর্কের ভাঙনের পর এই প্রথমবারের মতো বিপাশার বিষয়ে মুখ খুললেন জন আব্রাহাম।
 
বিপাশার বিয়ের বিষয়ে মুম্বাই মিরর জন আব্রহামকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি তার মঙ্গল কামনা করি।
 
বিপাশার সঙ্গে সম্পর্কের ভাঙনের পরপরই প্রিয়া রাউঞ্চালকে বিয়ে করেন জন আব্রাহাম। সেসময় অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, জন বিপাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এসব অভিযোগ অস্বীকার করেছেন জন। তিনি বলেছেন, আমি এমন একটি পরিবার থেকে এসেছি যেখানে বিশ্বাসযোগ্যতা ও সততাকে সবসময় গুরুত্ব দেয়া হয়।
 
তিনি আরো বলেন, বিশ্বাসযোগ্যতা ও অসততার কোনো দিকই আমার ডিএনএতে নেই। আমার নীরবতার কারণে এধরনের কথা বলা দুর্ভাগ্যজনক। খবর: ওয়ান ইন্ডিয়া।