চলতি বছরই ইউরোপে আইএসের বড় হামলা!

 
চলতি বছরেই ইউেরাপে আইএস বড় ধরণের হামলা প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে জার্মান গোয়েন্দারা। ফ্রান্সের গোয়েন্দা প্রধানও একই রকম সতর্কতা জারি করেছে। তিনি বলেছেন, তার দেশে যেখানে মানুষের সমাগম বেশি হয় তেমন স্থানগুলোতে বোমা হামলার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আইএস। তার এ সতর্কতার পরেই জার্মান থেকে ওই সতর্কতা দেয়া হয়েছে।
 
জার্মানির সংবিধান প্রতিরক্ষা বিষয়ক ফেডারেল অফিসের প্রধান হ্যান্স-জর্জ মাসেন বলেছেন, আমরা জানতে পেরেছি আইএসের টার্গেটে রয়েছে ইউরোপ। এ সময় তিনি আরো জানান, ফ্রান্সে ইউরো চলাকালে বড় ধরণের হামলার পরিকল্পনা করছে দায়েস (আইএস)।
 
উল্লেখ্য, এ বছর ইউরো ২০১৬ এর আয়োজক হলো ফ্রান্স। তা শুরু হচ্ছে ১০ জুন। চলবে পুরো ফ্রান্সে এক মাস ধরে ১০টি স্টেডিয়ামে। রাজধানী প্যারিসে গত বছর সন্ত্রাসীরা ক্যাপে, বার, একটি স্টেডিয়াম ও একটি মিউজিক হলে একসঙ্গে নৃশংস হামলা চালায়। তারপর থেকেই ইউরোপে আইএসের আতঙ্ক বিরাজ করছে। মিরর ও প্রেস টিভি।