হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদেকুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার কুতিকুড়া গ্রামে সার্ভিস লাইনের উপর পল্লি বিদ্যুতের খুঁটির তার ছিড়ে পড়লে আগুন ধরে যায়। এ সময় সাদেকুর ঘরের বৈদ্যুতের প্রধান সরবরাহ লাইন বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।