গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার পরিবারের ৫ সদস্য সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে তারা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।
কারা সূত্রে জানা গেছে, মীর কাসেমের সঙ্গে তার স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা দেখা করেছেন। কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘণ্টা কথা বলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের ৫ সদস্য মীর কাশেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।