প্রাথমিক ও গণশিক্ষমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের কোন বিকল্প নেই।
শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা নতুন করে ১ কোটি ৩০ লাখ শিশুকে উপবৃত্তি দেয়ার সিন্ধান্ত নিয়েছেন, যা আগামী জুলাই মাসে থেকে কার্যকর হবে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষাঅধিদপ্তরের পলিসি ও অপারেশনের পরিচালক আনোয়ারুল হক, যুগ্ম সচিব আতাহার হোসেন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম প্রমুখ।