গিটার হাতে ডিভিলিয়ার্স, গাইলেন ভালোবাসার গান

ব্যাট হাতে বরাবরই বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তাকে বোলিং করতে যেকোনো বোলারেরই ভাবতে হয়। এবিডি মানেই অদ্ভুত শব শট। রানের বন্যা। বিপক্ষের বোলারের রাতের ঘুম উবে যাওয়া।
 
তবে এই ব্যাটিং ছাড়াও আরেকটি কাজেও পারদর্শী ডিভিলিয়ার্স। মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান গায়কও বটে।
 
ডিভিলিয়ার্স সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি একা নন। এবি-র  সঙ্গে গলা মিলিয়েছেন স্ত্রী ড্যানিয়েলাও। 
 
কেথ হোয়াইটলির ‘হোয়েন ইউ সে নাথিং অ্যাট অল’ গান গেয়ে শুনিয়েছেন এই দম্পতি। ব্যাট হাতে ডিভিলিয়ার্স গিটার হাতেও যে দারুণ সেটাই যেন বোঝালেন এই ব্যাটসম্যান।