কোহলির প্রেমে মশগুল পুনম পাণ্ডে

ভারত ২০১১ বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে রাস্তায় দৌড়ানোর প্রতিশ্রুতি দেয়া পুনম পাণ্ডে এবার বিরাট কোহলির প্রেমে পড়েছেন। এই বছর ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই নাকি বিরাটের প্রতি দুর্বল হয়ে পড়েছেন তিনি।
 
বিরাটের জন্য বিভিন্ন ছবি আগে থেকেই পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। কথা দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতলে কোহলি আর তাঁর টিমকে অনেক ‘উপহার’ দেবেন। কিন্তু ভারত জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই পুনমের গিফট অন্তত এ বারের মতো মিস করেছেন কোহলিরা।
 
তবে এখনও হাতে রয়েছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি ফাইনালে ঝড় তুলবেন, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের। তার পর পুনম আলাদা করে বিরাটকে কোনও গিফট দেবেন কিনা, সেটাই এখন দেখার। যদিও গুঞ্জন, আনুশকার সঙ্গে সম্পর্ক ভেঙেছে বিরাটের, তবুও এ খবর আনুশকা শুনেছেন তো। আনন্দবাজার।