চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রভাষক আজিজুর রহমান (নৌকা) ৭ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ২৭২ ভোট এবং জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন (আনারস) পেয়েছেন ৫ হাজার ৪৪৩ ভোট।