প্রচুর খাদ্য মজুদ আছে: ত্রাণমন্ত্রী

 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, তার মন্ত্রণালয়ে প্রচুর খাদ্য মজুদ আছে। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার ত্রাণ বঞ্চিত থাকবে না।
 

শনিবার নোয়াখালী জেলা প্রশাসন আয়োজিত ‘ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতি ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।