ইংল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। তবে সেটা স্বল্প সময়ের জন্য।
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন এক সপ্তাহের জন্য কাজ করবেন সাকলাইন। সাবেক তারকা এ স্পিনার ইতোমধ্যে পাকিস্তান টেলিভিশনের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্লেষক হিসেবে চুক্তিতে রয়েছেন।
তবে কোচিংয়ের জন্য তিনি অনুমতি পেয়েছেন। গত কয়েক বছর ধরে ইংলিশ বোলিংয়ে মঈন আলী ও আদিল রশিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আর তাদের দু’জনের সামনে এবার সুযোগ থাকছে সাকলাইনের মতো কিংবদন্তির থেকে শেখা।
সাকলাইন এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের স্পিন কোচের কাজ করেছে। এছাড়া সম্প্রতি তিনি সাইদ আজমলের অবৈধ বোলিং অ্যাকশন শুধরানোর জন্য পিসিবি থেকে নিয়োগ পেয়েছিলেন।