নাটোরের সিংড়ায় বেসরকারি ফলাফলে উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জানা গেছে, সুকাশ ইউনিয়নে আ. মজিদ, ডাহিয়া ইউনিয়নে আবুল কালাম, ইটালী ইউনিয়নে আরিফুল ইসলাম, কলম ইউনিয়নে মইনুল হক চুনু, চামারী ইউনিয়নে রশিদুল মৃধা, হাতিয়ানদহ ইউনিয়নে মাহবুব আলম, লালোর ইউনিয়নে নজরুল ইসলাম, শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল, তাজপুর ইউনিয়নে মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউনিয়নে জাহেদুল ইসলাম ভোলা, ছাতারদিঘী ইউনিয়নে প্রদীপ কুমার রুদ্র ও রামানন্দ খাজুরা ইউনিয়নে তপন সরকার বিপুল ভোটে বিজয়ী হন।