ঠাকুরগাঁওয়ে আবারো বিএনপির ভরাডুবি

ঠাকুরগাঁও সদর উপজেলা ৫ম ধাপের ৯টি ইউনিয়নে আবারো বিএনপির ভরাডুবি হয়েছে। ৯টি ইউনিয়নের মধ্যে আটটিতে আওয়ামী লীগ ও বিএনপি একটি ইউনিয়নে বিজয়ী হয়েছে।
 
নারগুন ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের সেরেকুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের আলাউদ্দীন। দেবীপুর ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন। গড়েয়া ইউনিয়নে বিজয়ী বিএনপির রেজওয়ানুল ইসলাম। সালন্দর ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের মাহাবুব আলম। বালিয়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের নুর এ আলম ছিদ্দিকী। শুখানপুকুরী ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের আনিছুর রহমান। বেগুনবাড়ী ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বনি আমীন। আউলিয়াপুর ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের আতিকুর রহমান।