নড়াইলে আহত পুলিশ কনস্টেবলের হাসপাতালে মৃত্যু

নড়াইলে ইউপি নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল গোলাম ফারুক চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 
 
পুলিশের কাছ থেকে এ বিষয়ে জানা যায়, জেলার নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল রাত ৯টার দিকে একই ইউনিয়নের চরকেকানিয়া এলাকায় চেয়ারম্যান প্রার্থী ফারকান মোল্যা এবং বিদ্রোহী প্রার্থী চুন্নু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবল গোলাম ফারুকসহ ২০ জন আহত হন।নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
গোলাম ফারুককে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়।