মুক্তাগাছায় হামলার শিকার প্রার্থী ও প্রিজাইডিং অফিসার

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক ঘটনায় হামলার শিকার হয়েছেন প্রার্থী ও প্রিজাইডিং অফিসার । শনিবার রাতে ও দুপুরে এ ঘটনা ঘটে ।
 
জানা যায়, ১নং দাওগাঁও ইউনিয়নের মহেশপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং অফিসার মোশাররফ হোসেন আহত হন। পরে তাকে অবরুদ্ধ করা হলে পুলিশ ফাঁকা গুলি করে।
 
অপরদিকে ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের নির্বাচিত প্রার্থী  রফিকুল ইসলাম মাজাহারুলের উপর গড়বাজাইল কেন্দ্রে হামলা চালানো হয় । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, মহেশপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ।