চৌগাছায় ৫ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায়

যশোরের চৌগাছার পাঁচটি ইট ভাটায় অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে বন ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বুলড্রেজার দিয়ে একটি ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং অপর দুটি ভাটা আংশিক ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটায় অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন বন ও পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ।

সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া ইটভাটা হলো, উপজেলার কমলাপুর মোড়ের এইচএম হাওয়া ব্রিকস। আংশিক ভেঙ্গে দেওয়া ইটভাটা দুটি হলো, কমলাপুর মোড়ের এমডব্লিউইউ ব্রিকস ও টেঙ্গুরপুর মোড়ের সরদার ব্রিকস। 

আরো পড়ুন: ২ স্ত্রীর খরচ জোগাতে দিশেহারা স্বামী, ছাপালেন লাখ লাখ টাকার জাল নোট

এছাড়া পেটভরার রাজ মল্লিক হাওয়া ব্রিকসকে তিন লাখ টাকা, কমলাপুর মোড়ের এমডব্লিউইউ হাওয়া ব্রিকসকে চার লাখ টাকা, টেঙ্গুরপুর মোড়ের সরদার হাওয়া ব্রিকসকে পাঁচ লাখ টাকা, কমলাপুর মোড়ের কাশেম হাওয়া ব্রিকসকে এক লাখ ৯৫ হাজার টাকা এবং চাঁদপুরের এমডব্লিউইউ হাওয়া ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। 

ইত্তেফাক/অনি