ফ্রান্স ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা

 
ফ্রান্স ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন পুরুষ ও মহিলা বিভাগের টপ সিডার নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস।
 
শনিবার রোলা গাঁরোয় স্লোভেনিয়ার আলিয়াজ বেদেনেকে ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারান গতবারের রানার্সআপ জোকোভিচ। ক্যারিয়ারে ১১টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও একমাত্র এখানেই এখনও চ্যাম্পিয়ন হতে পারেননি সার্বিয়ান এই তারকা। পুরুষ এককের শেষ ষোলোতে আরও উঠেছেন স্পেনের দাভিদ ফেরার।
 
এদিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিক ক্রিস্তিনা ম্লাদেনোভিচকে ৬-৪, ৭-৬ গেমে হারান গতবারের চ্যাম্পিয়ন সেরেনা। ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা চতুর্থ রাউন্ডে ১৮তম বাছাই ইউক্রেনের এলিনা সিভিতোলিনার বিপক্ষে খেলবেন। সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও শেষ ষোলো নিশ্চিত করেছেন।