নাগরপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

টাঙ্গাইলের নাগরপুরে থানা পুলিশ জাল টাকাসহ ২জনকে গ্রেফতার করে রবিবার জেল হাজতে প্রেরণ করেছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা সেকেন্ড অফিসার এস আই সজল খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাতে উপজেলার পার ধল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র শাকিল মিয়া (২৫) ও একই গ্রামের মো. ছালাম মিয়ার ছেলে মো. মঞ্জু মিয়াকে (৩০) উপজেলার ধুবুড়িয়া তেরাস্তা থেকে একই নম্বরের ৯টি এক হাজার টাকার জাল নোটসহ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধুবুড়িয়া তেরাস্তা থেকে একই নম্বরের ৯টি এক হাজার টাকার জাল নোটসহ ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।