কোটালীপাড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামান্না খানম (৭)  নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার পূর্ণবতী গ্রামে এই ঘটনাটি ঘটে।
 
তামান্না একই গ্রামের ওলি হাওলাদারের মেয়ে ও রাইজিং সান একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফিরে শিশুটি গোসল করার জন্য তাদের বাড়ির পাশের পুকুরে যায়। শিশুটি বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে গিয়ে শিশুটিকে ভাসতে দেখে। পরে শিশুটিকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।