বানিয়াচঙ্গে সাপের কামড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাছ মারতে গিয়ে সাপের কামড়ে আল আমিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হাওরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ের শিকার হয়। নিহত আল আমিন (২২) উপজেলার বাঘহাতা গ্রামের ঈমান আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে আল আমিন গ্রামের হাওরে মাছ মারতে গেলে পানির নিচে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক তার শরীর কালো হয়ে গেলে তাকে প্রথমে বানিয়াচঙ্গ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌছার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
 
হবিগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।