টাঙ্গাইলের সখীপুরে ইউপি নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে জাতীয় পার্টির তিনজন, বিএনপির একজন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন ও পাচজন স্বতন্ত্র প্রার্থী জামানত হারিয়েছেন।
সখীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার এ উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- কালিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম (জাপা), আবুল কাশেম ফজলুল হক (স্বতন্ত্র), সাইফুল ইসলাম সাইফ (স্বতন্ত্র), মো. শাজাহান (স্বতন্ত্র), কাকড়াজান ইউনিয়নে আক্কাছ আলী (কৃষক শ্রমিক জনতা লীগ), বহেড়াতৈল ইউনিয়নে হুমায়ুন কবীর (বিএনপি), হাতিবান্ধা ইউনিয়নে আবদুল জলিল (জাপা), বহুরিয়া ইউনিয়নে নাজমুল হক (স্বতন্ত্র) ও যাদবপুর ইউনিয়নে আবদুস ছালাম রানা (জাপা) এবং আবদুল খালেক (স্বতন্ত্র) জামানত হারিয়েছেন।