জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচনী সহিংসতায় নূর ইসলাম (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে জামালপুরে নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা চারজনে দাঁড়াল। নূর ইসলাম ওই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের কামাল্লা ফকিরের ছেলে।
এর আগে দেওয়ানগঞ্জে নির্বাচনী সহিংসতায় তিনজন মারা যায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ‘ওই ব্যক্তির মৃত্যুর সংবাদটি আমরা শুনেছি।