বাঘায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় সাইফুল শেখ নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চন্ডিপুর তিন খুঁটি নামক স্থানে ট্রাকের ধাক্কা খেলে তিনি ঘটনা স্থলেই মারা যান।
   
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বাঘার পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের খালেক শেখের ছেলে সাইফুল শেখ (২৫) নাটোরের লালপুর থেকে বাঘা আসছিলেন। এ সময় ঈশ্বরদী-রাজশাহী সড়কের চন্ডিপুর নামক স্থানে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যান। সেখান থেকে মৃত অবস্থায় বাঘা থানা পুলিশ তাকে উদ্ধার করেন। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, ঘাতক ট্রাক টিকে আটকানো সম্ভব হয়নি। লোকমুখে খবর পেয়ে লাশটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি  জিডি করা হবে বলে তিনি জানান।