শরীয়তপুরের ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাথি আক্তার (৮) ও শান্তা আক্তার (৬) ওই এলাকার মো. সিরাজ মির্জির মেয়ে। তারা মদিনাতুল তালিম-উল-কোরআন মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
সখিপুর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, দুপুরে সাথি ও শান্তা বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকাল ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।